সুপার কাপের বাকি আর তিন দিন। আট দলের লড়াইয়ের শেষ প্রস্তুতি জানাতে সোমবার বাফুফের প্রেস কনফারেন্স রুমে উপস্থিত হন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিইয়ন। ব্রাদার্স ইউনিয়ন বেশ আগ্রহী শিরোপা জয়ের জন্যে। ২০০৪-০৫ সালে লিগে শেষ শিরোপার স্বাদ পায় ব্রাদার্স। ক্লাবের ম্যানেজার বলেন,” আমরা আমাদের হারানো ঐতিহ্য সুপার কাপ দিয়ে ফিরিয়ে আনতে চাই। এজন্যে দেশী খেলোয়াড়দেরকেই বেছে নিয়ে আমরা মাঠের পরীক্ষায় ভালো করতে চাই।” ক্লাবটির অধিনায়ক ইউসুফ আলী খান বলেন, ‘সুপার কাপটি লিগের শেষে হলে সবচেয়ে ভালো হতো।এবারই প্রথম একটি টুর্নামেন্ট বিদেশি খেলোয়াড় ছাড়াই হচ্ছে। আমরা বাফুফে কে অনেক ধন্যবাদ জানাই।’ অপরদিকে ব্রাদার্সের আরেক প্রতিযোগী শেখ জামালের অধিনায়ক ও কোচের কন্ঠেও একই সুর। কোচ ওয়াসীম খন্দকার বলেন,‘দেশীয় খেলোয়ারদের সমন্বয়ে খেলা হবে বলে প্রত্যেকেটি দলই বিচার করতে পারেব বিদেশী খেলোয়ার ছাড়া তারা কতটা শক্তিশালী’। আমি এতটুকু বলতে পারি‘ এই টুর্ণানমেন্টে কেউই ফেভারিট না’ নির্ধারিত দিনে মাঠে যারা সেরাটা দিতে পারবে তাদেরই শিরোপা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দলের লক্ষ্য সম্পর্কে অধিনায়ক বলেন, আমরা জানি আমাদের কি দুর্বলতা রয়েছে। ২টি টুর্নামেন্ট এবং চলতি মৌসুমের লিগে আমরা রানার আপ হয়েছি। আমাদের ছোট খাটো যে সমস্যা রয়েছে সেটা নিয়ে কাজ করছি। যোসেফ আসুফি এবং সহকারী কোচ -এর
মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো শুধরে নিচ্ছি। আমরা আশা করি এই সিজনের শেষ শিরোপাটা আমরা ঘরে তুলতে পারবো।”