সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে আফগানিস্তান। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার তারা ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক নেপালকে। ১১ মিনিটে আহমাদি সানজারের একমাত্র গোলে জয় পায় আফগানরা। সোমবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। ১১ সেপ্টেম্বর প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হবে।নেপাল থেকে নিজস্ব প্রতিনিধি।