MS-Dhoni-expects-Indias-young-bowling-attack-to-fire-against-West-Indies-Cricket-News-Update-109792আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটরদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে মঙ্গলবার। বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারের পাশাপাশি উদীয়মান ক্রিকেটার এবং আইসিসি স্পিরিট অব ক্রিকেটারের নামও প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ১৪ ডিসেম্বর এই পুরস্কার ঘোষণা করা হবে।  আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকাতে রয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা, অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক রবিচন্দ্রন অশ্বিন ও চেতেশ্বর পুজারা এবং দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।  স্যার গারফিল্ড সোবার্স ট্রফি খ্যাত আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়  রয়েছেন হাশিম আমলা, অ্যান্ডারসন,ক্লার্ক , অ্যালিস্টার কুক, ভারতের মহেন্দ্র সিং ধোনি ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছে ধোনি, সাঙ্গাকারা, শিখর ধাওয়ান ,রবীন্দ্র জাদেজা ,মিসবাহ-উল-হক ও সাঈদ আজমল।  এছাড়া উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন পুজারা, ট্রেন্ট বোল্ট, জো রুট ও মিচেল স্টার্ক।  বাংলাদেশের অলরাউন্ডার ফরহাদ রেজার জায়গা পেয়েছেন আইসিসি স্পিরিট অব ক্রিকেটের সংক্ষিপ্ত তালিকায়। তাঁর সঙ্গী সাবেক অধিনায়ক শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে।