ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের পর সপ্তাহখানেকের বিশ্রাম শেষে আজই ব্যাট বল নিয়ে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় দল ও ‘এ’ দলের ক্রিকেটারদের।  তবে বাঁধা হয়ে দাঁড়ায় হরতাল ও অবরোধ। তবে সিডিউল পরিবর্তন হয়েছে মাত্র ১ দিনের।  রোববারের পরিবর্তে দুই দল মাঠে নামবেন আগামীকাল সোমবার।  ফিটনেস পরীক্ষা দিয়ে অনুশীলন শুরু করবে ক্রিকেটাররা। দুদিন অনুশীলন শেষে ১১ ডিসেম্বর টি-২০ চ্যালেঞ্জ সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন তারা।  পরের দুটি ম্যাচ ১২ ও ১৪ ডিসেম্বর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যালেঞ্জ সিরিজের প্রথম দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৫টায়। তবে শেষ ম্যাচটি হবে দুপুর একটায়।  আগামীকাল থেকে কোচ শেন জার্গেনসেন এবং কোরি রিচার্ডসের তত্ত্বাবধানে শুরু হবে চ্যালেঞ্জ সিরিজের অনুশীলন। সকাল ৯টায় ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে।

জাতীয় দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক বিজয়, শামসুর রহমান, সাকিব আল হাসান, মো: নাঈম ইসলাম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক,

Bangladesh take part in stretching exercises, Dhaka, October 30, 2013© BCB

Bangladesh take part in stretching exercises, Dhaka, October 30, 2013© BCB

সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, জিয়াউর রহমান, রুবেল হোসেন, আল-আমিন হোসেন।
‘এ’ দল:
নাসির হোসেন (অধিনায়ক), জহিরুল ইসলাম, মো: মিথুন, ইমরুল কায়েস, মমিনুল হক, মার্শাল আইয়্যুব, ছাব্বির রহমান, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, আরাফাত সানি, মোহাম্মদ ইলিয়াস, মুক্তার আলী, আলাউদ্দিন বাবু।