সাকিব আল হাসা
ন। ক্রিকেট বিশ্বের সেরা এক অলরাউন্ডার। ১৯৮৭ সালে ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করা এ ক্রিকেটারের আজ জন্মদিন। ২৭ বছর বয়সে পা রাখলেন তিনি। ২০০৬ সালে জিম্বাবুয়ের হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। এরপর ১৩৩টি একদিনের ম্যাচ খেলে ৩৭৭৯ রান সংগ্রহ করেছেন। অপরদিকে বোলিং করে নিয়েছেন ১৬৫ উইকেট।টেষ্ট ক্রিকেটেরও সাফল্যের উচ্চ শিখরে পৌছে গেছেন। ২০০৭ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামের মাঠে অভিষেক হওয়া এ ক্রিকেটার ৩৪ টেষ্টে ২২৭৮ রান সংগ্রহ করেছেন। আর বোলিং এ নিয়েছেন ১২২ উইকেট।বর্তমানে জাতীয় দলের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন সাকিব। প্রথম রাউন্ডের বাধা পেরি দ্বিতীয় রাউন্ডে খেলছে বাংলাদেশ। ব্যাটে ও বলে সমান পারফরমেন্স করেছেন সাকিব। প্রথম রাউন্ডের তিন ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছে ৭১ রান। বল হাতে সাকিব ছিলেন আরও সফল। তিন ম্যাচে ৬ উইকেট দখল করেছেন তিনি। জাতীয় দলের এই ক্রিকেটার নি:সন্দেহে বাংলাদেশের অমূল্য এক সম্পদ। সাকিবের নিয়মিত পারফমেন্স বাংলাদেশ দলকে আরও এগিয়ে নিয়ে যাক এটাই সকলের প্রত্যাশা।