ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা। ওয়া
লটন জাতীয় ক্রিকেট লিগ দিয়ে আবারো মাঠ মাতাবে তারা।শনিবার থেকে চারটি ভেন্যুতে আবার শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ। ষষ্ঠ রাউন্ডের ম্যাচ চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার মুখোমুখি হবে ঢাকা মেট্রো। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ বরিশাল। এছাড়া বিকেএসপির তিন নম্বর মাঠে রাজশাহীর বিপক্ষে খেলবে চট্টগ্রাম। আর ফতুল্লার আউটার স্টেডিয়ামে দুই প্রতিপক্ষ সিলেট ও রংপুর।৮৭ পয়েন্ট নিয়ে আট দলের প্রতিযোগিতার শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রাজশাহী। ৬২ পয়েন্ট নিয়ে সিলেট ও ৫৯ পয়েন্ট নিয়ে খুলনা শীর্ষ চারে রয়েছে।