লিওনেল মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এই বিষয়ে সন্দেহ প্রকাশ করার মতো মানুষ পৃথিবীতে পাওয়া ভার। এই কারণে ফুটবলপ্রেমীর পূজনীয় হতে পারেন লিওনেল মেসি, কিন্তু এর জন্য তাকে ঈশ্বর বলা যাবে না বলে ঘোষণা করেছে পোপ ফ্রান্সিস।
মেসিকে ঈশ্বর বলা প্রসঙ্গে পোপ ফ্রান্সিস বলেন, “তাত্ত্বিকভাবে এটা (তাকে ঈশ্বর হিসেবে উল্লেখ করা) ধর্মদ্রোহিতা। আপনি এমনটা বলতে পারেন না। আমি বিশ্বাস করি না। আপনি কি মনে করেন যে এটা আপনি বলতে পারেন? মানুষ বলতে পারে যে সে ঈশ্বর, যেমনটা তারা হয়তো বলে যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু উপাসনা শুধুমাত্র ঈশ্বরেরই করা যায়। অবশ্যই সে খুব ভালো খেলোয়াড়। কিন্তু সে ঈশ্বর নয়।”