আসন্ন বিশ্বকাপের জন্য আজ (১৭ এপ্রিল) ইয়ন মরগানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্বাগতিকদের দলে জায়গা পায়নি আলোচিত তারকা প্লেয়ার জোফরা আর্চার। তবে চমক জাগিয়ে দলে জায়গা করে নিয়েছে টম কারান। তবে আজ ঘোষিত ইংলিশদের দলটিও যথেষ্ট শক্তিশালী। তাই একপ্রকার বলাই যাই এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল বাটলার, জনি বেয়ারস্টো দেড় ইংল্যান্ড।

একনজরে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, বেন স্টোকস, জস বাটলার, জো রুট, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, মার্ক উড, জো ডেনলি, লিয়াম পাঙ্কেট, টম কারান।