পল পগবা বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার। মাত্র ২৬ বছর বয়সেই ফ্রান্সের হয়ে জয়লাভ করেছে ফুটবলের সবচেয়ে সম্মানিত ট্রফি ফুটবল বিশ্বকাপ। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রতিটি ম্যাচেই রাখছে নিজস্ব পারফর্মেন্সের ছাপ। তবে ফুটবল পাড়ায় জোর গুঞ্জন উঠেছে ফরাসি মিডফিল্ডার এই সিজন শেষেই নাকি দলবদল করে যেতে চায় রিয়াল মাদ্রিদে।
সম্প্রতি রিয়াল মাদ্রিদ খেলার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কোথাও বলছে পগবা। সেখানে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের বৃহত্তম ফুটবল ক্লাব। সেখানে খেলা যে কোনও ফুটবলারেরর কাছেই একটা স্বপ্ন। তাছাড়া রিয়াল মাদ্রিদে রয়েছেন জিনেদিন জিদানের মতো বিখ্যাত কোচ। আন্তর্জাতিক ফুটবল দুনিয়ায় সব ফুটবলারই জিদানের অধীনে খেলতে চায়, নতুন কিছু শিখতে পারবে বলে। যদিও এখন আমি ম্যানচেস্টার ইউনাইটেডে ভালোই আছি। কিন্তু ফুটবলে কখন কি হয়, সেই ভবিষ্যত কে বলতে পারে?’
অপরদিকে জিনেদিন জিদান দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর নতুন করে দল সাজাতে চাচ্ছেন তিনি। আর এই ভাঙাগড়ার অংশ হিসাবে পগবাকে রিয়াল মাদ্রিদে চায় জিদান। পগবা প্রসঙ্গে জিদান বলেন, ‘পগবাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমার পছন্দের ফুটবলারদের মধ্যে একজন সে। কারণ পোগবা সম্পূর্ণ অন্য মানের ফুটবলার। দলের জন্য প্রচুর খাটতে পারে। তা ছাড়া মাঝমাঠে আক্রমণ গড়ার পাশাপাশি বিপক্ষের আক্রমণও ভাঙতে পারে পগবা। ওর মতো ফুটবলার এই মুহূর্তে খুব কমই রয়েছে।’