সম্প্রতি বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তেমেউ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ব্রাজিলিয়ান তারকা প্লেয়ার নেইমারের চেয়ে বিশ্বকাপ জয়ী উসমান দেম্বেলে অনেক ভালো পেশাদার খেলোয়াড়। শুধু তাই নয় তিনি কথা বলেছে গত বছরের জানুয়ারিতে ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া তারকা মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োর দলবদলের বিষয় নিয়েও।

বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তেমেউ বিশ্বকাপ জয়ী উসমান দেম্বেলের প্রশংসা করে বলেন, “দেম্বেলে একজন ভালো পেশাদার খেলোয়াড়। সে একজন তরুণ ফুটবলার যে অনেক বড় একটা ক্লাবে যোগ দিয়েছিল। আর এটা সহজ নয়। কিন্তু সে মানিয়ে নিয়েছে এবং সে নেইমারের চেয়ে যথেষ্ট ভালো খেলোয়াড়।”

ফিলিপে কৌতিনিয়োর দলবদলের ব্যাপারে বার্সেলোনার সভাপতি জানান, “কৌতিনিয়ো একজন অসাধারণ খেলোয়াড়। আর তার ওপর কোচের আস্থা আছে। আমাদের সঙ্গে তার একটা চুক্তি আছে এবং সে দলে থাকবে, যতক্ষণ না অন্য কোনো ক্লাব তার রিলিজ ক্লজ পরিশোধ করে।”