৬ বলে ৩ রান প্রয়োজন, হাতে ৩ উইকেট। চিটাগঙ্গ কিংসের দুই ব্যাটসম্যান মার্শাল ও আরাফাত সানি। প্রথম বলে মার্শাল পয়েন্টে ক্যাচ দিয়ে বিদায়। পরের বলে এনামুল জুনিয়রের রান আউট ও পরের বলে আরাফাত সানি বোল্ড। এভাবেই চিটাগঙ্গ কিংসকে হারিয়ে দ্বিতীয় আসরের বিপিএলের জয়ে উধ্বোধন করলো দূড়ন্ত রাজশাহী। টসে জিমেত ব্যাটিং করে প্রথমে ৯৯ রান সংগ্রহ করে। ৮ নম্বরে নামা মুক্তার আলী ২২ রান করলেন। অধিনায়ক তামিমের ব্যাটে মাত্র ১৭ রান। পুরো ইনিংসে চার মাত্র ৬টি ও ছয় একটিও হয়নি। শুরুটা করে দিলেন জহিরুল ইসলাম। ১ রানে রান আউট হয়ে ফিরে যাবার পর মঈন আলী রানের খাতা খোলার আগেই আউট। তামিম কিছুটা রান করলেও মাহমুদুল্লাহর বলে ফিরতি ক্যাচে ফিরে যান। আসা যাওয়ার ভিতরে টপ ও মিডল অর্ডারা থাকতে থাকে। ৫ নম্বরে আসা জিয়াউর তৃতীয় সর্বোচ্চ ১৩ রান করে। ৯৯ রানের সেকার পাওয়ার পিছনে মূল দাবিদার হয়ে উঠে চিটাগঙ্গ কিংসের দেয়া অতিরিক্ত ১৬ রান। চিটাগঙ্গ কিংসের পক্ষে মাহমুদুল্লাহ ২টি উইকেট ও রবি বোপারা ২টি উইকেট নিয়েছেন। ৯৯ রানের টার্গেটে ব্যাটিং এ নেমেই ২৫ রান যোগ করতেই তিন টপ অর্ডারের বিদায়ে ম্যাচ জমিয়ে তুলে স্পিনারেরা। মাহমুদুল্লাহ ৪০ রান করে প্রতিরোধ তৈরি করলেও জয়ে থেকে ১৩ রানের দূরে থেকে আবুল হাসানের বলে লং অনে ক্যাচ দিয়ে ফিরে যান। শেষ পর্যন্ত ৯৭ রানেই অলআউট হয়ে হাতে থাকা ম্যাচ হেরে বসে চিটাগঙ্গ কিংস। শেষ ওভারে শন আরভিনের অসাধারণ বোলিং এ জয়ের বদৌলতে তিনি ম্যান অব ম্যচ নির্বাচিত হয়েছেন।