বিপিএলের আজকের দিনের প্রথম খেলায় দ্বিতীয় বারের মতো খুলনা রয়েল বেঙ্গলস এবং দূরন্ত রাজশাহী মুখোমুখি হয়। আজ মিরপুরের টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে খুলনা ১৩৮ রান সংগ্রহ করে। জবাবে ৭ উইকেটের জয় নিয়ে খুলনা আবারো রাজশাহীকে হারায়।
ব্যাটিং এ নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে রাজশাহী। কভেন্ট্রি ৫, মানাওয়ারা ৮ এবং তামিম ৭ রানে ফিরে যান। ৫৭ রান পর্যন্ত জহিরুল টেনে নিয়ে যাবার পর ব্যাক্তিগত ১০ রানে বিদায় নিলে চাপে পড়ে রাজশাহী। স্কোর বোর্ডে ২ রান যোগ করতেই কাপুগেদারাও প্রথমবারের মতো খেলা নূর হোসেনের প্রথম শিকার হন। ১০ ওভারের ৫ উইকেট হারিয়ে দলীয় রান ৬৩। শেষ দশ ওভারের শুরুতেই জিয়াউর রহমান ৩ রানে ফিরে যান। গত ম্যাচের নায়ক মুক্তার আরীর শেষ নৈপ্যুণেই রাজশাহীর শেষ রক্ষা হয়। ৩০ বলে ৪১ রান করে রাজশাহীর স্কোরকে ১৩৮ এ নিয়ে যান। ৪ চার ও ২ ছয়ে মুক্তার আলী ৪১ রানের ইনিংসটি রাজশাহীর পক্ষে সর্বোচ্চ রান। এছাড়া শন আরভিন ২৩ রান করেন। খুলনার পক্ষে সানতোয়িক ১৮ রানে ৩ উইকেট তুলে নেন। এছাড়া সানজামুল ইসলাম এবং নূর হোসেন ২টি করে উইকেট নেন।
১৩৯ রানে সহজ টার্গেট ব্যাটিং করতে নেমে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। প্রথম দিকে শাহরিয়ার নাফীসের ৭১ এবং শেষ দিকে জোহান মুবারকের অপরাজিত ৩০ রানের উপর ভর করে জয় পায় খুলনা। ৫১ বলে ৭১ রান করে শাহরিয়ার নাফীস নিজের তৃতীয় অর্ধশত উঠিয়ে নেন। দূরন্তর পেসার এডমনসন ২৯ রানে ২ উইকেট তুলে নেন।