আজ থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়া গল টেস্টে অভিষেক হয়েছে এনামুল ও মমিনুলের। সকালে শ্রীলঙ্কার অধিনায়ক এ্যাঞ্জলো ম্যাথুস টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রস্তুতি ম্যাচে ১৬৮ রানের ইনিংস খেলা কিথুরুয়ান ভিথাঙ্গ ছাড়া দলে আর কোন পরিবর্তন ছিল না। ইনজুরি সমস্যা সত্ত্বেও খেলতে নেমেছেন কুমার সাঙ্গাকারা! অপরদিকে সফরকারী বাংলাদেশ দলে খেলছেন না তামিম।

ব্যাটিং-সহায়ক উইকেটে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থকেন উদ্বোধনী দুই ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ও তিলকরত্নে দিলশান। দিমুথ করুণারত্নে ইনিংসের নবম ওভারে শাহাদাত হোসেনের বলে কনুইয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার জায়গায় মাঠে খেলতে নামেন কুমার সাঙ্গাকারা। দিলশান ও সাঙ্গাকার দলকে ১১৪ পর্যন্ত নিয়ে যান। ডিলশান(৫৪) রানে আউট হওয়ার পরে দিমুথ করুণারত্নে আবার মাঠে নামেন।  করুণারত্নে ব্যক্তিগত ৪১ রানে আউট হওয়ার পরে মাঠে নামেন লাহিরু থিরিমান্নে। দিনের শেষে  সাঙ্গাকারা ২২৬ বলের ইনিংসটিতে ছিল ১৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৪২ আর থিরিমান্নে ৭৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে সোহাগ গাজী ৩১ অভার বল করে  ১০১ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন।

প্রথম দিনের খেলা শেষে সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৩৬১/৩
সাঙ্গাকারাঃ ১৪২* , থিরিমান্নেঃ ৭৪*, দিলশানঃ ৫৪, করুণারত্নেঃ ৪১
সোহাগ গাজীঃ ৩/১০১