সুপার সাইন ক্যাবলসের স্পন্সরসিপে এবং  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে ও ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় বিভাগ ফুটবল লীগ ২০১৩। ২০ দলের এই লড়াইয়ের ম্যাচগুলো হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। উদ্বোধন ঘোষনা  করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসানুল হক ইনু, এমপি এবং বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সোমবার দুপুর ১ টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ৩য় তলায় কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয় । সুপার সাইন ক্যাবলস বাফুফেকে ১০ লক্ষটাকা প্রদান করছে। দু গ্রুপে অংশগ্রহণকারী ২০টি দলের প্রত্যেক দলকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান প্রদান করবে বাফুফে। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মাতুয়াইল উদয়ন সংসদ ও নাসরিন স্পোর্টস একাডেমি।এরপর সুপার লিগে খেলবে পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকা ১০টি দল। লিগ শেষে ৩টি দল দ্বিতীয় বিভাগে উঠবে, পাইওনিয়ারে নেমে যাবে ২টি।