shane warneআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র  হল অব ফেমের সদস্য হচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার শেন ওয়ার্ন। ৬৯ তম সদস্য হিসেবে তিনি আইসিসি হল অব ফেমে যুক্ত হচ্ছেন। ১৯ জুলাই লর্ডসে তাকে এই সম্মাননা তুলে দেবে আইসিসি। ২০১২-১৩ মৌসুমে লারা, এনিড বেকওয়েল ও তার সতীর্থ ম্যাকগ্রার পর চতুর্থ সদস্য হিসেবে ফেমে স্থান পাচ্ছেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, ৬৯ তম সদস্য হিসেবে আইসিসির হল অব ফেমের সদস্য হচ্ছেন শেন ওয়ার্ন। চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেই দেয়া হবে এই সম্মাননা।” ১৪৫ টেস্ট খেলা ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে শিকার করেছেন ৭০৯টি উইকেট। প্রথম ক্রিকেটার হিসেবে ৭০০ উইকেটের অধিকারীও এই স্পিনার।  এছাড়া ১৯৪ ওয়ানডেতে উইকেট শিকার করেছেন ২৯৩টি।