টি-২০ বিশ্ব আসরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বাংলাদেশ জাতীয় দল ও ‘এ’ দলের মধ্যকার তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। প্রস্তুতিমূলক এই ম্যাচ গুলোতে অংশ নিতে পারেনি জাতীয় দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল ও দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরোপুরি ফিট না হওয়ায় তামিম ম্যাচগুলো খেলতে পারবেন না। অন্যদিকে নিজের বিবাহোত্তর সংবর্ধনা নিয়ে ব্যস্ত থাকায় নেই সাকিব নেই। আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর বন্ধবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছে সাকিব আল হাসান। এর আগে ১৩ ডিসেম্বরও একটা আনুষ্ঠানিকতা আছে। ১২ ও ১৪ ডিসেম্বর শেষ দুই ম্যাচেও সাকিবের খেলার সম্ভাবনা কম।