প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের ট্রফি এল বাংলাদেশে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্বকাপের ট্রফি বহনকারী বিমানটি ঢাকার হযরtrophyত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সংযুক্ত আরব আমিরাত থেকে কোকাকোলা ও ফিফার ভাড়া করা বিমানে চড়ে ঢাকায় এসেছে ট্রফিটি। বিমানবন্দরে বিশ্বকাপের ট্রফি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিন। এর আগে ২০০২ সালে জিলেটের পৃষ্ঠপোষকতায় বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ঢাকায় আনা হয়েছিল। এদিকে বিমানবন্দর থেকে ট্রফিটি যায় বঙ্গভবনে। রাষ্ট্রপতি ট্রফিটি পরিদর্শন করেন। সেখান থেকে ট্রফি নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। সন্ধ্যার পর বিশ্বকাপ ট্রফিটি নিয়ে যাওয়া হয় হোটেল র‌্যাডিসনে। সেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মুক্ত করা হয়  ব্র্যাজিল বিশ্বকাপ ফুটবলের এই ট্রফি।