আগেই জানা গিয়েছিলো জিনেদিন জিদান নতুন করে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে একটি দুটি নয় ৬টি শর্ত দিয়েছিলেন তিনি। এই ৬টি শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে, খেলার মাঠের চেয়ে বাইরের জীবন নিয়ে বেশি আলোচনায় থাকা তারকা প্লেয়ার নেইমারকে আনা যাবে না বার্নাব্যুতে। তবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কাইলিয়ান এমবাপেকে বার্নাব্যুতে আনার জন্য।
দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর জিদানকে পরিচয় করিয়ে দেয়ার জন্য আয়োজিত প্রেস কনফারেন্সে এক প্রশ্নের জবাবে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানান, ‘নেইমার এবং এমবাপে- দু’জনকেই রিয়ালে চান তিনি।’ তখন এক হাসি দিয়েই এমবাপে সম্পর্কে তিনি বলেন, ‘জিদান হচ্ছেন একজন ফরাসি। সুতরাং, আমার মনে হয় আরেকজন ফরাসি কাইলিয়ান এমবাপের সঙ্গে জিদান ভালো কিছু একটা করতে পারবেন অথ্যাৎ, এমবাপেকে নিয়ে আসতে পারবেন।
জিনেদিন জিদান দ্বিতীয় মেয়াদে রিয়ালে যোগ দেয়ার পর একজন সেন্ট্রাল ডিফেন্ডার, দুইজন মিডফিল্ডার এবং একজন স্ট্রাইকারকে দলে ভেড়াতে চান তিনি। এর জন্য অন্তত ৩০০ মিলিয়ন পাউন্ড খরজ করবে রিয়াল মাদ্রিদ।