আর অল্পকিছু দিন পরেই ইংল্যান্ডে বসবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এবং জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটি দলই এখন ব্যাস্ত সময় পার করছে সেরা একাদশ বাছাই করা নিয়ে। এরই মধ্যে সকলকে অবাক করে দিয়ে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে হবে ২৩ মের মধ্যে।

চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপের ১০টি দলের সম্ভাব্য স্কোয়াড:

বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরা, আম্বাতি রায়ডু, লোকেশ রাহুল, ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা।

পাকিস্তান : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আবিদ আলি, বাবর আজম, হারিস সোহেল, শোয়েব মালিক, আসিফ আলি/মোহাম্মদ হাফিজ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, শাহিনশাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, হাসান আলি ও মোহাম্মদ রিজওয়ান।

শ্রীলঙ্কা : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), ইসুরু উদানা, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয় ডি সিলভা, ওশহাদা ফার্নান্দো, জেফ্রি ভান্ডারস, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, কাসুন রাজিথা, কামিন্দু মেন্ডিস, দাশুন শানাকা, অ্যাঞ্জেলো পেরেরা, উপুল থরঙ্গা, বিশ্ব ফার্নান্দো ও লক্ষ্মণ সান্দাকান।

ইংল্যান্ড : এউইন মরগ্যান (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, অ্যালেক্স হেলস, জোফরা আর্চার, লিয়াম ডসন ও স্যাম বিলিংস।

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান কোল্টার-নাইল, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, নাথান লায়ন, ঝাই রিচার্ডসন ও জেসন বেরেনডর্ফ।

ওয়েস্ট ইন্ডিজ : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, শাই হোপ, নিকোলাস পুরান, কার্লোস ব্রাফেট, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশেন থমাস ও শেল্ডন কট্রেল।

নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

দক্ষিণ আফ্রিকা : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), কুইন্টন ডি কক, হাশিম আমলা, এইডেন মার্করাম, ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডেল স্টেইন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, এনরিচ নোরজে, ইমরান তাহির ও তাবরিজ শামসি।

আফগানিস্তান : আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ, হজরতউল্লাহ জাজাই, ইকরাম আলি খিল, হাসমতউল্লাহ শহিদি, গুলবাদিন নাইব, দৌলত জাদরান, শাপুর জাদরান, আফতাব আলম, রশিদ খান ও মুজিব উর রহমান।