একজন প্রফেশনাল ক্রিকেট প্লেয়ারের জন্য বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আসর ওয়ানডে বিশ্বকাপে নিজ দেশের হয়ে খেলা স্বপ্নের মতো। এর বেতিক্রম নয় বাংলাদেশ দলের তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। নতুন বলে দুর্দান্ত সুইং করাতে পারেন সেই সাথে দলের প্রয়োজনে ব্যাট হাতে করতে পারে দারুণ ফিনিশিং। এক প্রকার বলাই যাই আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে তাঁর জায়গা পুরোপুরি নিশ্চিত। কিন্তু এখনই বিশ্বকাপ নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাননা তরুণ এই অলরাউন্ডার। কেননা ভাবনার পুরোটা জুড়েই রয়েছে বর্তমানে চলা ঢাকা লীগ নিয়ে।
বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘সত্যি বলতে এমন কিছুই আমার মাথায় কাজ করছে না। আপাতত আমি ডিপিএলের ম্যাচগুলো নিয়ে চিন্তা করছি। যখন দল ঘোষণা হবে, যখন বিশ্বকাপের টিকেট হাতে পাব, তখন চিন্তা করব।’
বিশ্বকাপের টিকেট পেলে এটাই হবে সাইফউদ্দিন প্রথম বিশ্বকাপ। শুধু তাই নয় পূরণ হবে বহুদিন ধরে দেখে আসা স্বপ্ন। এই প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। যদি সুযোগ পাই অবশ্যই আমারও স্বপ্ন পূরণ হবে।’
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। তাই বলাই যাই বিরূপ ওই কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে দলের হয়ে ভালো পারফোম করা বেশ কষ্টসাধ্য। এই নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘ইংল্যান্ডের কন্ডিশন, নিজেকে প্রমাণ করার মতো ভালো মঞ্চ বিশ্বকাপ। বিশেষ করে আমরা যারা জুনিয়র প্লেয়ার, তাদের জন্য। ভালো করলে সামনে আরো ভালো সুযোগ আসবে। চেষ্টা করব নিজের শতভাগ দেওয়ার।’
নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেই কোনো রকম বিশ্রাম না নিয়েই ডিপিএল খেলতে নেমে পড়েন সাইফউদ্দিন। যার ফল নিয়মিত খেলার মাঝে থাকায় বেড়েছে ইনজুরি সমস্যা। তবে এ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই সাইফউদ্দিনের। তিনি জানান, ‘আসলে চাপের কিছু নেই। মাশরাফি ভাই সবসময় বলেন, যে যত বেশি আত্মবিশ্বাসী তার কাজ তত সহজ। আমরা হয়তো রাবাদাদের মতো ১৫০ গতিতে বল করতে পারব না। তবে আমরা ১৩০ এর ঘরেই লাইন লেন্থ মেপে, সুইং করতে পারলে অবশ্যই ভালো কিছু আশা করা যায়।’



