গত এক দশক ধরে ফুটবলের মাঠ মাতিয়ে রেখেছে মেসি এবং রোনালদো। শুধু তাই নয় নিজেদের নিয়ে গিয়েছে ভিন্ন মাত্রায়। রোনালদো এবং মেসি দুজনই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার একথা একবাক্যে মেনে নেবে সকল ফুটবল প্রেমী থেকে শুরু করে ফুটবল বোদ্ধারাও। তবে এদের মধ্যে কে সেরা মেসি নাকি রোনালদো? এই একটি প্রশ্ন কিন্তু থেকেই যাই সব সময়।

গত এক যুগ ধরে ক্লাব ফুটবলের মতো ব্যক্তিগত সকল শিরোপাও নিজেদের মধ্যে ভাগাভাগি করে জিতে নিয়েছে মেসি এবং রোনালদো। মাঠের খেলায় একে ওপরের শত্রু মনে হলেও মাঠের বাইরে নিজেদের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসা বিরাজমান থেকেছে সবসময়। যার সর্বশেষ প্রমান পাওয়া যাই মেসি দেওয়া আর্জেন্টাইন রেডিও চ্যানেলকে এক সাক্ষাৎকারে।

মেসি বলেন, ‘বর্তমান অনেক ভালো খেলোয়াড় আছে। নেইমার, কাইলিয়ান এমবাপে, লুইস সুয়ারেজ, এডেন হ্যাজার্ড, সার্জিও আগুয়েরো- তারা সবাই বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। তবে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোকে এ তালিকার বাইরে রাখবো, আমার সঙ্গে। কেননা সেরা অনেকেই, আমি ও রোনালদো ভিন্ন তালিকায়।’

মেসির বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে এই মৌসুমের শুরুতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন রোনালদো। এখন লা লিগায় রোনালদোকে মিস করে কিনা এই প্রসঙ্গে মেসি বলেন, ‘আমি রোনালদোকে মিস করি। হ্যাঁ তাকে শিরোপা জিততে দেখা সবসময়ই কঠিন ছিলো। তবু সে লা লিগায় বাড়তি সম্মান যোগ করেছিল। রোনালদোর বিপক্ষে খেলা সবসময় উপভোগ করেছি আমি। তার বিপক্ষে শিরোপা জিততেও আনন্দ পেতাম। সে এখনো মাদ্রিদে থাকলে ভালোই হতো।’

বর্তমানে রোনালদো যেখানেই থাকুকনা কেন তার পতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে মেসির। রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্টাস নিয়ে মেসি বলেন, ‘জুভেন্টাসের জন্য আমার পূর্ণ সম্মান রয়েছে। আমি মনে করি তারা খুবই শক্তিশালী দল। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। এর সঙ্গে রোনালদো যোগ দেয়ায় শক্তি আরো বেড়ে গিয়েছে। আশা করি চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত লড়াই হবে।’