ইগলু ২য় বিভাগ হ্যান্ডবল লিগ (পুরুষ)-২০১২

ইগলু ২য় বিভাগ হ্যান্ডবল লিগ (পুরুষ)-২০১২

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ইগলু আইসক্রীম-এর পৃষ্ঠপোষকতায় ইগলু ২য় বিভাগ হ্যান্ডবল লিগ (পুরুষ)-২০১২’র আজ ২২ মে, ২০১২ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার ফলাফল।

আজ অনুষ্ঠিত খেলার ফলাফল

বিকেল ২টা অনুষ্ঠিত খেলায় কোয়ান্টাম ফাউন্ডেশন ২৬-১০ গোলে সিংনা সংঘকে পরাজিত করে। বিজয়ীদল প্রর্থমার্ধে ১৫-৬ গোলে এগিয়ে ছিলো। কোয়ান্টাম ফাউন্ডেশনের খেলোয়াড় ডালিয়ান খমি ৯টি ও জোয়াং মারমা ৬টি গোল এবং সিংনা সংঘের খেলোয়াড় নাকিব মিদুল ও ইকরামুল হক ৩টি করে গোল করে। দুপুর ৩টার খেলায় নবদ্বীপ সংঘ ২৭-৭ গোলে রাজধানী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ীদল প্রর্থমার্ধে ১২-৪ গোলে এগিয়ে ছিলো। নবদ্বীপ সংঘের খেলোয়াড় দিপু ৮টি ও রাজবি ৬টি গোল করে। বিকেল ৪টার খেলায় অদিতি ইন্টারন্যাশনাল ১২-১১ গোলে জয়কালী মন্দির যুব সংঘকে পরাজিত করে। বিজয়ীদল প্রর্থমার্ধে ৬-৩ গোলে এগিয়ে ছিলো। অদিতি ইন্টারন্যাশনালের খেলোয়াড় সিহাব ও রিজভি ৪টি করে এবং জয়কালী মন্দির যুব সংঘের ফায়সাল ও আশরাফুল জামান ৪টি করে গোল করে।

আগামীকাল (২৩ মে, ২০১২ তারিখ) নিমণ বর্ণিত সময়ে একই মাঠে লিগের অন্যান্য খেলা পরিচালিত হবে।

দুঃ ০২:০০ টা ফ্লেইম বয়েজ ক্লাব বনাম টিপুসুলতান স্পোর্টিং ক্লাব
দুঃ ০৩:০০ টা রাজধানী স্পোর্টিং ক্লাব ’’ কোয়ান্টাম ফাউন্ডেশন
বিঃ ০৪:০০ টা অদিতি ইন্টারন্যাশনাল ’’ ষ্টার স্পোর্টস
বিঃ ০৫:০০ টা জয়কালী মন্দির যুব সংঘ ’’ গুলশান ইয়ুথ ক্লাব