সাভারের রানা প্লাজা ধসের সময়ে বাংলাদেশ জাতীয় দল জিম্বাবুয়েতে অবস্থান করছিল। দেশে ফেরার সপ্তাহ খানেক মাথায় টাইগার অধিনায়কের উদ্যোগে সকল খেলোয়াড়রা এক টেস্টর পুরো ম্যাচ ফি’র টাকা নিয়ে সাভার ট্রাজেডির দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র একাধির সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। সোমবার বিসিবি থেকে ম্যাচ ফি’র টাকা পেয়েছে মুশফিক বাহিনী। সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় দল। তবে প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ জমা দেবার পরিবর্তে নিজেরাই ঘটনাস্থল পরিদর্শন করার ইচ্ছে পোষণ করেছেন খেলোয়াড়রা।