অক্টোবরে ভারত সফরের জন্যে দলে জায়গা পেয়েছেন মাইকেল ক্লার্ক। চোটাক্রান্ত ক্লার্ককেই অধিনায়কত্বের দায়িত্ব দেaustraliaয়া হয়েছে। আসন্ন ভারত সফরকে সামনে রেখে বৃহস্পতিবার ১৪ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে অসি ক্রিকেট বোর্ড। নির্বাচকদের দল থেকে বাদ পড়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। তার বদলে ডাকা হয়েছে ব্র্যাড হ্যাডিনকে। এছাড়া জায়গা হয়নি পাকিস্তানি বংশোদ্ভূত ফাওয়াদ আহমেদও। দলের গঠন সম্পর্কে অসি নির্বাচক জন ইনভেরারিটি বলেন, ‘দীর্ঘ সফরের কারণে ক্লার্কের চোটটি আবারও দেখা দিয়েছে। তাকে দলে রাখা হলেও ফিটনেস পরীক্ষার পরই তাকে সবুজ সঙ্কেত দেয়া হবে।’ উল্লেখ্য, ভারত সফরে সাতটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেটি হবে ১৩ অক্টোবর, পুনেতে।

অস্ট্রেলিয়াদল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, নাথান কোল্টার নিল, জাভিয়ের ডোহার্টি, জ্যামস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হ্যাডিন, ময়সেস হেনরিকস, ফিল হিউজেস, মিশেল জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাকেই, অ্যাডাম ভজেস, শেন ওয়াটসন।