ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়াইয়ের জন্যে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশBd U19 Cric Team ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য ২৪ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প আগামী রবিবার থেকে সাহারা-বিসিবি এ্যাকাডেমি মাঠে শুরু হবে। খেলোয়াড়দেরকে শনিবার বিকেল ৫টায় রিপোর্টিং করতে বলা হয়েছে।
২৪ সদস্যের খেলোয়াড়দের তালিকা:
ওপেনার: জয় রাজ,সাদমান ইসলাম,মুনিম শাহরিয়ার,জাকির হাসান।
মিডল অর্ডার ব্যাটসম্যান: মোসাদ্দেক হোসেন,মো:সুমন,নাজমুল হাসান,আবু সাঈদ সরকার,ইয়াসির আলী,মো.সাইফউদ্দিন।
অলরাউন্ডার: মেহেদী হাসান মিরাজ,রাহাতুল ফেরদৌস।
উইকেট কিপার: জসিম উদ্দিন, আবু সায়েম চৌধুরী,প্রসেনজিৎ দাস।
পেস বোলার: মোস্তাফিজুর রহমান,মেহেদী হাসান রানা,রিফাত প্রাধান,আশিকুল ইসলাম,নাহিদ হাসান, সুজাত ইসলাম।
স্পিনার:  নিহাদ উদ জামান,জুবায়ের হোসেইন,সিফত ইসলাম।