মাথা উঁচু করে মাঠ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক গ্রায়েম স্মিথ। ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচেও তার দল যেভাবে লড়াই করেছে তা এক কথায় অসাধারণ। শেষ দিনে ৯০ ওভারে অস্টেলিয়ার জয়ের জন্যে প্রয়োজন ছিল মাত্র ৬ উইকেট। সেখানে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা সিরিজ বাঁচাতে ৮৫.৫ ওভার পযন্ত লড়াই করে। প্রতিষ্ঠিত তিন ব্যাটসম্যান ছাড়াও লোয়ার অর্ডারে বোলাররাও উইকেটে টিকে থাকার লড়াইয়ে নামেন। কিন্তু শেষ পযন্ত আর হয়ে উঠেনি। দিনের খেলা শেষ হবার ২৭ বল আগে পরাজয় বরণ করে প্রয়োটিয়াসরা। ২৪৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। ১৬ রানে ডিভেলিয়ার্স ও ১ রানে অ্যাবট দিন শুরু করে। উইকেটের খোঁজে থাকা অসিরা অ্যাবটকে সাজঘরে ফেরাতে লাগিয়ে দেয় ৮৮ বল। ৮৯ বলে প্যাটিসন অস্টেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন। এরপর ডিভেলিয়ার্স ও ফাও দুপ্লিসি ১৮.১ বলে ৪১ রান যোগ করে। আগের দিন ১৬ রানে অপরাজিত থাকা ডিভেলিয়ার্স শেষ দিনে ৪৩ রানে ইনিংস শেষ করে।পরের জুটিতে টিকে যায় দক্ষিণ আফ্রিকা। ১৭.৫ বলে ৩৭ রান করে দুপ্লিসি ও দুমিনি। কিন্তু দলীয় ১৭৩ রানে দুপ্লিসি (৪৭) আউট হলে দ্রুত স্বপ্ন দেখতে থাকে অসিরা। অষ্টম জুটিতে দুমিনি ও ফিনল্যান্ডার এবং নবম জুটিতে স্টেইন ও ফিনল্যান্ডার জুটি বেধে দলকে ড্রয়ের পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু হ্যারিসের করা ইনিংসের ১৩৫ তম ওভারের প্রথম বলে স্টেইনকে সাজঘরে পাঠিয়ে ১ উইকেটের আপেক্ষায় থাকতে হয় অসিদের। সেই কাজটুকুও সাড়েন হ্যারিস। একই ওভারের তৃতীয় বলে মর্কেলকে শূণ্য রানে বোল্ড করে শুধুমাত্র জয় ছিনিয়ে আনেনি হ্যারিস। সিরিজ ও নিশ্চিত করেছেন।